থালাপথি বিজয় এর শেষ সিনেমা ‘জন নায়াগান’ কি আটকে যাচ্ছে? সেন্সর বোর্ডে বড় জটিলতা!

0
থালাপথি বিজয়

দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় এর ভক্তদের জন্য দুঃসংবাদ। আগামী ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল তার দীর্ঘ প্রতীক্ষিত শেষ সিনেমা ‘জন নায়াগান’। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে ছবিটি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনে (CBFC) আটকে গেছে সিনেমাটির ছাড়পত্র।

সেন্সর বোর্ডের আপত্তির কারণ প্রাথমিকভাবে সিনেমাটি দেখার পর সেন্সর বোর্ড কিছু দৃশ্য কাটছাঁটের পরামর্শ দিয়েছিল। সেই অনুযায়ী নির্মাতারা কাজ করলেও হঠাৎ করে সার্টিফিকেশন প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সদস্যের আপত্তির কারণে পুরো সিনেমাটি আবার রিভিউর জন্য পাঠানো হয়েছে। আর এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন নির্মাতারা।

মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ নির্মাতারা মুক্তির মাত্র দুদিন বাকি থাকতেই সেন্সর বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে প্রযোজনা সংস্থা মাদ্রাজ হাইকোর্টের মামলা দায়ের করেছেন। নির্মাতাদের দাবি, এক মাস আগেই সব নিয়ম মেনে ছবি জমা দিলেও বোর্ড অযথা দেরি করছে। আজ শুনানিতে আদালত বোর্ডের কাছে প্রশ্ন তুলেছেন—কেন নির্মাতাদের আগে নোটিশ দেওয়া হয়নি এবং সংখ্যাগরিষ্ঠের মত থাকা সত্ত্বেও কেন ছবি আটকে দেওয়া হলো?

৫০০ কোটি রুপির আর্থিক ঝুঁকি থালাপথি বিজয়ের এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের তুমুল আগ্রহ রয়েছে। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছে ছবিটি। নির্মাতারা জানিয়েছেন, যদি ৯ জানুয়ারি ছবিটি মুক্তি না পায়, তবে প্রায় ৫০০ কোটি রুপির বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বে সংশ্লিষ্ট সবাই।

মুক্তির ভাগ্য নির্ধারণ শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট সব পক্ষের বক্তব্য শুনে রায় সংরক্ষিত রেখেছেন। ধারণা করা হচ্ছে, ৯ জানুয়ারি সকালেই আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। থালাপথি বিজয়ের শেষ সিনেমাটি কি পর্দায় আসবে নাকি রাজনীতির বেড়াজালে আটকে যাবে, এখন সেদিকেই তাকিয়ে আছে কোটি কোটি ভক্ত।

Join our community today and stay connected with us

👉 Visit our Facebook Page: A2News24 on Facebook

Subscribe to be with the biggest and popular news organization in Bangladesh for bd news bangla

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here