Home Politics রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে রোমহর্ষক দৃশ্য

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে রোমহর্ষক দৃশ্য

0

নিজস্ব প্রতিবেদক | A2news24

রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটির পেছনে তেজতুরী বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে স্টার হোটেলের সামনে দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে ৫টি গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসাব্বিরের সাথে থাকা আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই রাজনৈতিক হত্যাকাণ্ডে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

Join our community today and stay connected with us

👉 Visit our Facebook Page: A2News24 on Facebook

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version