আহমেদাবাদে ভারত এর স্বপ্নভঙ্গ: ৭৬ রানে জিতে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপুটে শুরু

0
আহমেদাবাদে ভারত এর স্বপ্নভঙ্গ: ৭৬ রানে জিতে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপুটে শুরু
আহমেদাবাদে ভারত এর স্বপ্নভঙ্গ: ৭৬ রানে জিতে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দাপুটে শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বের শুরুতেই বড় ধাক্কা খেল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকালকের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে সূর্যকুমার যাদবের দল। এই হারের ফলে ভারতের টানা ১২ ম্যাচের অপরাজেয় থাকার রেকর্ডটিও ভেঙে গেল।

মিলার ও ব্রেভিসের ব্যাটিং তান্ডব টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ইনিংসের শুরুতেই জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিংয়ের তোপে ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ উইকেটে ডেভিড মিলার (৬৩) এবং ডেওয়াল্ড ব্রেভিস (৪৫) ৯৭ রানের এক বিধ্বংসী জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। শেষ দিকে ট্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রানের পাহাড় গড়ে।

Read More: বিসিবিতে কঠোর শৃঙ্খলা: যৌন হয়রানির দায়ে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

ভারতের বোলিং ও ব্যাটিং বিপর্যয় ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেও বাকি বোলাররা ছিলেন বেশ খরুচে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া শেষ ওভারে ২০ রান দিয়ে বসলে লক্ষ্যমাত্রা নাগালের বাইরে চলে যায়।

১৮৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ঈশান কিশান (০) এবং তিলক ভার্মার (১) উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে ভারত। মিডল অর্ডারে অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) এবং শিবম দুবে (৪২) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

জানসেনের চার উইকেট ও মিলারের ম্যাচসেরা দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার মার্কো জানসেন মাত্র ২২ রানে ৪ উইকেট শিকার করে ভারতের মেরুদণ্ড ভেঙে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন স্পিনার কেশব মহারাজ (৩ উইকেট)। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ডেভিড মিলারকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

পরবর্তী সমীকরণ এই বিশাল হারের ফলে ভারতের নেট রান রেট (-৩.৮০০) বেশ কমে গেছে। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এখন পরবর্তী দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে।

Follow Us On Facebook: A2news24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here